1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

রোগীর পেটে গজ রেখে সেলাই, সাত মাস পর অপসারণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

ফেনীতে একটি বেসরকারি হাসপাতালে ফরিদা ইয়াসমিন (৪০) নামের এক সিজারিয়ান রোগীর পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়েছে। অপারেশনের সাত মাস পর বুধবার (২৭ আগস্ট) রাতে ফেনীর আরেকটি বেসরকারি হাসপাতালে অপারেশন করে গজটি বের করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘটনায় ফেনী শহরের আল-কেমী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেনীর সিভিল সার্জনের কাছে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর গ্রামের প্রবাসী মহিউদ্দিন উদ্দিনের স্ত্রী ফরিদা ইয়াসমিন গত ৩ ফেব্রুয়ারি আল-কেমী হাসপাতালে ভর্তি হন। সেখানে সিজারিয়ান অপারেশন করেন ডা. তাসলিমা আক্তার। এ সময় রোগীর পেটে গজ রেখে সেলাই দিয়ে বেডে পাঠিয়ে দেন। চারদিন পর রিলিজ দিয়ে বাড়িতে পাঠালে রোগী পেটে ব্যথা অনুভব করেন। এরপর ডা. তাসলিমা আক্তারের কাছে গেলে তিনি ব্যথার ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
তারপরও কমছিল না তাসলিমা আক্তারের। এ কারণে গত সাত মাসে কয়েকজন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে বস্তুসদৃশ কিছু রয়েছে বলে ধরা পড়ে। ফের অপারেশন করাতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার রাতে ফেনী শহরের আল বারাকা হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ডা. আজিজ উল্লাহ ভুক্তভোগী ফরিদা ইয়াসমিনের অপারেশন করেন। এ সময় পেট থেকে প্রায় এককেজি ওজনের এক ফুট একটি গজ বের করা হয়।
রোগীর স্বামী মহিউদ্দিন বলেন, স্ত্রীর পেছনে গত সাত মাসে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। ঋণে জর্জরিত হয়ে পড়েছি। আমি ওই চিকিৎসকের শাস্তি চাই।
এ ঘটনায় রোগীর ভাই মো. শাহ ফয়সাল বাদী হয়ে ফেনীর সিভিল সার্জন ও ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে ডা. তাসলিমা আক্তারের ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com