1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া কুমারখালীর কালীগঙ্গা নদীর উপর ব্রিজ হলেও রাস্তা মেরামত না করায় ভোগান্তিতে এলাকাবাসী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮০ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন পরিষদের সামনে কালী গঙ্গা নদীর উপর বহু বছর আগে একটি ব্রিজ নির্মাণ করা হলেও সেই ব্রিজের সুবিধা এখনও ভোগ করতে পারছে না এলাকাবাসী। কারণ, ব্রিজ নির্মাণ হলেও ব্রিজের দুই পাশে এখনো কোনো সড়ক নির্মাণ করা হয়নি। ফলে ব্রিজটি কার্যত ব্যবহার অযোগ্য অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানান, ব্রিজে উঠতে হলে এখনো মই ব্যবহার করতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। প্রায় ১৬-১৭ বছর ধরে ব্রিজটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় এটি প্রায় পরিত্যক্ত রূপ ধারণ করেছে। এলাকাবাসীর ভাষ্য, “এ যেন মরার উপর খাড়ার ঘা”— ব্রিজ আছে, কিন্তু তার কোনো সুবিধা নেই। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ সবাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্রিজের দুই পাশে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, অতি অল্প সময়ের মধ্যেই যদি সড়ক নির্মাণের কাজ শুরু হয়, তাহলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং ব্রিজটি প্রকৃত অর্থে জনসাধারণের ব্যবহারের উপযোগী হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “ব্রিজটি নির্মাণ হলেও দুই পাশে রাস্তা না থাকায় এর কোনো সুফল আমরা পাচ্ছি না। বরং প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছি। আমরা দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানাচ্ছি। এ বিষয়ে স্থায়ী বাসিন্দা মুকুল বলেন , সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই ব্রিজের সুবিধা ভোগ করতে পারছেন না তারা। তাই সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নিয়ে ব্রিজের দুই পাশের রাস্তা নির্মাণ করে এ ভোগান্তি দূর করা হবে।স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, “শুধু ব্রিজ হলেই হবে না, ব্রিজের উভয় পাশে রাস্তা নির্মাণ করা অতি জরুরী। রাস্তা ছাড়া এই ব্রিজ মানুষের কোনো কাজে আসছে না। সরেজমিনে দেখা গেছে, ব্রিজটি দিয়ে পারাপার হতে হলে মানুষকে মই ব্যবহার করতে হচ্ছে। এতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। কৃষকরাও ফসল বাজারে নিতে হিমশিম খাচ্ছেন। এলাকাবাসী আশা করছে, প্রশাসন দ্রুত এই ব্রিজ পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং বহু বছরের অবহেলিত স্বপ্ন পূরণ হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com