1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা : সভাপতি- ফারুক, সম্পাদক- লিমন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচি পালিত লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা।
সংবাদ শিরোনাম:

বিরলে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারাভিযান উপলক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মোজাহারুল ইসলাম।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসান আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি নওশাদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা রবিউল গনি, পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, তাঁতিদলের আহ্বায়ক লুৎফর রহমান ও ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমরা নবায়ন তাদেরকেই করবো যারা বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি’র পতাকা উড়িয়েছেন, যারা ভয় না পেয়ে আন্দোলনে পাশে থেকেছেন। আসন্ন নির্বাচনে কোনো অপশক্তির কৌশল কার্যকর হবে না। প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা জানাতে হবে। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, যেখানে সব ধর্ম-বর্ণ-পেশার মানুষ সমান অধিকার ভোগ করবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com