1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ :
প্রতিনিধি হতে বড় ডিগ্রি নয়, চাই সাহস, সততা ও যোগ্যতা ৪ নং কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নাসির আহমেদ লিমনকে দেখতে চান সাধারণ মানুষ, স্বপ্ন একটি ডিজিটাল ও অপরাধমুক্ত ইউনিয়ন গড়ার কেশবপুর উপজেলার সুপরিচিত সাংবাদিক হাফিজুর রহমানের ৩০ তম জন্মদিন পালন, আইন প্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগদানের আমন্ত্রণে আগামীকাল চীন সফরে যাচ্ছেন যুবদলের সাধারণ সম্পাদক, মাননীয় সংসদ সদস্য, Mohammad Nurul Islam Nayan কুষ্টিয়ায় ২৫৭ টি পূজামন্ডপে দুর্গোৎসব,সম্প্রীতি রক্ষায় বিএনপির সহযোগিতা চাইল পূজা উদ্‌যাপন পরিষদ রয়েছেন দুর্নীতির পাহাড় পরিমান অভিযোগ ঢাকা এসে মানবতার ফেরিওয়ালা সেজে কোটি টাকা বদলি বাণিজ্য ঢাকার ডিসি ফরিদা খানম বিরুদ্ধে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী ২নং সোনাপুর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজারে পবিত্র জুম্মার দিনে হিলফুল ফুযল,সামাজিক সংগঠনের উদ্যোগে শুরু হলো পরিষ্কার পরিচ্ছন্নতা নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান
সংবাদ শিরোনাম:

বিলডাকাতিয়া সহ ডুমুরিয়ার পানি নিস্কাশনে খুলে দেওয়া হলো কালিঘাট স্লুইজ গেট।

  • আপডেটের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২১১ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

বিলডাকাতিয়া সহ ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কালিঘাট স্লুইজগেটের জলকপাট খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ময়ুর নদীর আববাহিকার শাখা গুলো সচল করার কার্যক্রম শুরু হয়েছে। আজ ২৫ আগষ্ট সকাল থেকে বিকাল পর্যন্ত ডুমুরিয়া, রংপুর, রুদাঘরা, রঘুনাথপুর, লতা ও ফুলতলা এলাকা থেকে অসংখ্য মানুষ সেচ্ছাশ্রমে কাজে অংশ নেয়। খালে কচুরিপানা, অবৈধ নেট – পাটা ও অন্যান্য প্রতবন্ধকতার কারনে স্বাভাবিক পানি প্রবাহ বিঘ্ন ঘটছিল। এ অবস্থায় খাল গুলো পরিদর্শন করেন ” শৈলমারী ও কালীঘাট স্লুইজ গেট এবং তৎসংলগ্ন নদী খালের পানি নিস্কাশন কমিটির আহবায়ক ডুমুরিয়া সহকারী কমিশনার ( ভুমি) অপ্রতিম কুমার চক্রবর্তী সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের এসডি আতিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। জানাযায়, পানি বন্দি লাখো মানুষের দুর্ভোগ লাগবে ডুমুরিয়া উপজেলা প্রশাসন বিকল্প পথ হিসেবে ময়ুর নদী ব্যবহার করছে। গত বছরও বন্যার সময় এ পথ দিয়েই পানি নিস্কাশন করা হয়েছিল। শৈলমারী নদী পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছর এ সমস্যা দেখা দিচ্ছে। এ বছর ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে পলি অপসারনের কাজ শুরু করেছে প্রায় ১ মাস আগে। এছাড়া পানি নিস্কাশনের জন্য দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাব- মারসিবল পাম্প চালু রয়েছে ২ জুন থেকে। তবুও অতিবৃষ্টির কারনে এবারও ডুমুরিয়া – ফুলতলার নিন্মাঞ্চল ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে প্রায় দুমাস ধরে কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিসহ জীবনযাপন করছে। কমিটির সদস্য অধ্যাপক জিএম আমানউল্লাহ জানান, কালিঘাট স্লুইজ গেট থেকে লতা ব্রিজ পর্যন্ত খালের কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। স্বেচ্ছাশ্রমে সহশ্রাধীক মানুষ দিনভর কাজ করায় পানি প্রবাহ অনেকটা বেড়েছে। খালের অবৈধ নেট- পাটা অপসারন ও আগামী দুই দিনের মধ্যে সম্পন৷ হবে বলে জানান তিনি। এবিষয়ে কমিটির সদস্য সচিব খুলনা পানি উন্নয়ন বোর্ডের এসডি মোঃ আতিকুর রহমান বলেন, সোমবার দিনভর কচুরিপানা সরানোর পর বিকালে কালিঘাটের স্লুইজ গেটের জলকপাট আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। গেট দিয়ে এখন ব্যাপক পানি বের হচ্ছে এবং এভাবে টানা ২৪ ঘন্টা পানি নিস্কাশন চলবে। পাশাপাশি আগামী দুদিন খালের অবৈধ নেট – পাটা উচ্ছেদ অভিযান ও চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com