1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ
সংবাদ শিরোনাম:

যশোরে বাসা ভাড়া নিয়ে চলত হানি ট্র্যাপ, পাঁচ সদস্য গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার ভিউ

হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার।
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে।

বুধ ও বৃহস্পতিবার (২১ আগস্ট) সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. জাফরের ছেলে মো. কালু (৪০), রমজান শিকদারের ছেলে সুলতান শান্ত (২৫), চৌগাছা উপজেলার মো. শাফাউদ্দিনের মেয়ে শারমিন (২১) ও একই উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রূপা (২৮)।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গ্রেপ্তার পাঁচজন যশোর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে হানি ট্র্যাপের মাধ্যমে লোকজনকে আটকে রেখে নির্যাতন ও টাকা আদায় করে আসছিল।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আনোয়ার ইকবাল এই চক্রের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হন। পরে তার ভাগ্নে নাছিম রেজা এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় এজাহার দায়ের করলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, ভিকটিমের এজাহারের ভিত্তিতে এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com