1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

ধর্ষণের ঘটনা ৫০ হাজার টাকায় রফাদফা, গ্রেপ্তার ৩

  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার ভিউ

খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার ক্যসাইওয়ং মার্মা, ক্যহ্লাওয়াং মার্মা ও উহাইসিং মার্মা।
জানা যায়, বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যানপাড়ায় চলতি মাসে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে পাইন্দু হেডম্যানপাড়ার রাংমেশে মার্মার ছেলে শৈহাইনু মার্মা।

বিষয়টি তার মাধ্যমে তার বন্ধু ক্যাহ্লাওয়াইং, ক্যহ্লাওয়াং সাই, উহাইসিং ও ক্য সাই ওয়ং জানতে পারেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে ওই ছাত্রীকে সুযোগ বুঝে একে একে সব বন্ধুরা ধর্ষণ করেন।

পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়। এতে সবার মধ্যে এই ঘটনা জানাজানি হলে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পাড়াপ্রধান (কারবারি) থোয়াইসা মারমার বাসায় ধর্ষণ সংক্রান্ত সামাজিক সালিশি বিচার করা হয়। বিচারে ৫ ধর্ষককে ১০ হাজার টাকা করে ৫ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করে আসামিদের ছেড়ে দেয়া হয়।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ধর্ষণের ঘটনায় সামাজিক বিচারে ৫০ হাজার টাকা জরিমানা করে আসামিদের ছেড়ে দেয়ার বিষয়টি আমাদের নজরে আসে। এরপর আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com