1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করলো স্বামী

  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ উর্মি খাতুনের (৩০) লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী আবু বক্কর সিদ্দিক রানা (৩৫) হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশের ভাষ্য, মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানান, স্ত্রীর পরকীয়ার সন্দেহে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে তিনি উর্মিকে মারধর করে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন। এরপর বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।

গত শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে হাউজিং এফ ব্লকের ওই বাসা থেকে উর্মির লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, উর্মি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মণ্ডলের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তারা হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিটি কলেজের সামনে একটি কাপড় ও খাবারের দোকান চালাতেন।

নিহতের ভাই আবু সাইদ অভিযোগ করেন, বিয়ের পর থেকেই রানা মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার কারাগারে গেছেন। দাম্পত্য জীবনে কলহ ছিল নিয়মিত ঘটনা। এ থেকেই মারধর ও শ্বাসরোধ করে তাঁর বোনকে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। রানাকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com