1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

গাজীপুরে গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার ভিউ

মেহেদী হাসান হৃদয়,,

গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে গাজীপুরে অনুষ্ঠিত হলো অর্ধবার্ষিক সমন্বয় সভা। জেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক মোঃ ওয়াহিদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। এছাড়াও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভা সঞ্চালনা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাবিনা ইয়াসমীন। তিনি গ্রাম আদালতের কার্যক্রম, মামলার অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় গ্রাম আদালতের সুষ্ঠু পরিচালনা, বিচারিক কার্যক্রমের দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ জনগণের কাছে এটি আরও সহজলভ্য করার ওপর।

জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, “গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নির্ধারিত দিনে নিয়মিত এজলাস পরিচালনা নিশ্চিত করতে হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে কজ লিস্ট তৈরি করে মামলা পরিচালনার সুষ্ঠু ব্যবস্থা রাখতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পেতে পারে।”

সভায় আরও জানানো হয়, গাজীপুর জেলায় গ্রাম আদালতের মামলার সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই মামলার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিচারিক কার্যক্রম সহজতর করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

সমন্বয় সভার পাশাপাশি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তাদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়।

সভায় উপস্থিত সকলে একমত হন যে, গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি কার্যকর ও জনবান্ধব করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com