1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

চরফ্যাসনে গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও জনসমাবেশ

  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার ভিউ

মেহেদী হাসান হৃদয়,,
ভোলা, চরফ্যাসন | ৬ আগস্ট ২০২৫:
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার চরফ্যাসনে বিশাল বিজয় মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন হয়।

সকালের দিকেই উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। দুপুর থেকে পথসভা চললেও বিকালের দিকে সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে, যা জনসমাবেশে রূপ নেয়। চরফ্যাসন সদর রোডসহ পৌর শহরের বিভিন্ন এলাকা উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।

জনসমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু। বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহম্মদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভট্টু, যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, উপজেলা যুবদলের সদস্য সচিব জহিদুল ইসলাম রাসেল, এবং পৌর যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মিল্টন।

বক্তারা বলেন, “গণঅভ্যূত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে এই সংগ্রাম চলবে।”

এছাড়া মিছিল ও সমাবেশে যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জনসমাবেশে উপস্থিত নেতারা আগামী দিনে গণআন্দোলন বেগবান করার জন্য তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামো আরও মজবুত করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com