1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলা থেকে জংশন বাজার হাইওয়ে রোড যেনো মরন ফাঁদ। বোচাগঞ্জে পুলিশের সহযোগিতায় রমরমা মাদক ব্যাবসা! ব্যবসা ঠেকাতে মাঠে নেমেছে জনগণ বিচার ভুল বোঝায় আদালত কক্ষে বিষপান: নারী হাসপাতালে, অবস্থা স্থিতিশীল ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভোলায় আদালতের আদেশ ভূল বুঝে এজলাসে নারীর বিষপান দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) কর্মী নিহত কুষ্টিয়ায় তালবাড়িয়া অবৈধ বালুবাহী ডাম্প ট্রাকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নিরাপদ সড়কের দাবিতে হাজারো মানুষের সোচ্চার প্রতিবাদ ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত
সংবাদ শিরোনাম:

‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২১০ বার ভিউ

বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ জালালাবাদ সেনানিবাস, সিলেটে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাম্বাসেডর ট্রেসি এ্যান জ্যাকবসন।

গত ২৪ জুলাই শুরু হয়ে সপ্তাহব্যাপী এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড। এতে বাংলাদেশ থেকে ১০০ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ৬৬ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন।

এই মহড়ার মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন, এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় সমন্বিত প্রস্তুতি বৃদ্ধি। অংশগ্রহণকারীরা বিভিন্ন কৌশলগত ও প্রায়োগিক কার্যক্রমে অংশগ্রহণ করে পারস্পরিক সহযোগিতা ও প্রতিক্রিয়াশীলতা উন্নয়নের অনুশীলন করেন।

অনুশীলন শেষে অংশগ্রহণকারী সদস্যদের সনদ ও ইনসিগনিয়া প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে সিলেট অঞ্চলের সকল কমান্ডার, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর দপ্তর, এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অনুশীলন শুধু পেশাগত দক্ষতা বৃদ্ধিতেই নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com