1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বাড়ছে নিরাপত্তা শঙ্কা আমতলীতে অপহরণ মামলা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা। দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট:
সংবাদ শিরোনাম:

অতি দ্রুত নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ: মির্জা ফখরুল

  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৩ বার ভিউ

মেহেদী হাসান হৃদয়,,
ঢাকা ● ২৩ জুলাই ২০২৫
চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ দ্রুত নির্বাচন এবং একটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে ডেকেছিলেন। আমরা সেখানে অংশ নিয়েছি এবং আবারও তাকে জানিয়ে দিয়েছি, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। তবে আমরা জোর দিয়ে বলেছি, নির্বাচন প্রক্রিয়া দ্রুত শুরু করা জরুরি।”

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য এখনই স্পষ্ট ঘোষণা দেওয়া প্রয়োজন—যাতে আর কোনো অস্পষ্টতা না থাকে।”

রাজনৈতিক ঐক্য অটুট

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “ঐক্য অটুট রয়েছে। মাঝে মাঝে মিডিয়ায় কিছু কথার লড়াই দেখা গেলেও, সেটা রাজনীতিরই অংশ। গণতন্ত্র মানেই হচ্ছে বিভিন্ন মতের সহাবস্থান এবং সবার কথা বলার সুযোগ নিশ্চিত করা।”

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যেহেতু সংকটের সময়ে আমাদের ডেকেছেন, সেহেতু আরও ঘনঘন সংলাপ হলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যেত। আমরা তাঁকে জানিয়েছি, সরকারের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিমান দুর্ঘটনা ও প্রশাসনিক ব্যর্থতা

সম্প্রতি উত্তরায় স্কুলের ওপর বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, “এটি কচি প্রাণহানির ভয়াবহ ঘটনা। এরপর শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুলে উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করে এবং সচিবালয়ে প্রবেশ করে। এসব ঘটনায় পরিষ্কারভাবে প্রশাসনিক ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা গেছে।”

তিনি বলেন, “এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো অভিজ্ঞতার অভাব। অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অনভিজ্ঞ লোক বসে আছেন, আবার অনেকের মধ্যে ইগো কাজ করে। রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা কাজে লাগালে পরিস্থিতি অনেক ভালোভাবে মোকাবিলা করা যেত।”

গোপালগঞ্জের সহিংসতা: নির্বাচনী ষড়যন্ত্র?

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “ঘটনাটি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং এটি একটি ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা হতে পারে। সচিবালয়ে যাঁরা ঢুকেছিলেন, তাঁদের মধ্যে ফ্যাসিস্টদের লোকজন ছিল বলেই আমাদের বিশ্বাস।”

তিনি বলেন, “জনগণ অতীতেও ষড়যন্ত্র প্রতিহত করেছে, এবারও করবে—আমাদের এই বিশ্বাস রয়েছে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com