1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৬ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনায় মোছা. আরজু বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনী থেকে ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। তিনি মৃত আবুল কাশেম ভান্ডারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ১২ টার দিকে আত্মীয় স্বজনরা এসে সকলকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, আরজু বেগম বাড়ির একটি অব্যবহৃত কক্ষে গিয়ে একটি কাঠের চেয়ার ও দড়ি ব্যবহার করে ঘরের তীরের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com