1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

খুলনা বিভাগীয় প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখা ও দৈনিক প্রতিজ্ঞা অফিসের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কুষ্টিয়া জেলা শাখার অফিস ও দৈনিক প্রতিজ্ঞা অফিস উদ্বোধন ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪টা ৩০ মিনিটে কুষ্টিয়া শহরের পরিমল টাওয়ারের (৪র্থ তলা), এন.এস. রোডে আয়োজিত অনুষ্ঠানে জেলার গণমাধ্যম কর্মীদের মিলনমেলা ঘটে।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আব্দুল মতিন, যিনি বর্তমানে কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রধান আলোচকের আসনে ছিলেন সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা শাখা এবং সহ সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব। সভায় সভাপতিত্ব করেন পারভেজ মাজমাদার, সভাপতি কুষ্টিয়া জেলা শাখা ও যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব। আলোচনায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, দৈনিক প্রতিজ্ঞা’র প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মুনজুরুল ইসলাম,এবং দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান, মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার, দৈনিক মুক্ত মঞ্চের সহ সম্পাদক মো. আশরাফ আলী জাদু , সহ-সভাপতি দৈনিক লালন কণ্ঠ মো. কোবির আহমেদ, দৈনিক জবাবদিহি উপজেলা প্রতিনিধি একেএম নাজমুল আলমসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সার্বিক আয়োজনে ছিলেন খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কুষ্টিয়া জেলা শাখা। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ অফিস উদ্বোধনের মাধ্যমে জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য আরও দৃঢ় হবে এবং সাংবাদিকতার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এই উদ্যোগ কুষ্টিয়া জেলার গণমাধ্যম অঙ্গনে একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com