1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
নোটিশ :
অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান পুলিশের

  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১১ বার ভিউ

সদর উপজেলা প্রতিনিধি
মোঃ মনিরুল ইসলাম
কুষ্টিয়া

১৩ জুলাই ২০২৫ রবিবার
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আজ রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হলো জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা। জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় প্রধান আলোচক ও কমিটির সহ-সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অপরাধ দমনে শুধুমাত্র পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা।

তিনি মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, “পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। যেকোনো অপরাধ রোধে তথ্য সহযোগিতা সময়মতো পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব।

সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—মাদক, চোরাচালান ও সন্ত্রাস দমনে করণীয়-সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ-অনিষ্পন্ন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি
সড়ক দুর্ঘটনা হ্রাসে উদ্যোগ-মানব পাচার প্রতিরোধ
শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা-শহরের ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত রাখা

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সভায় অংশগ্রহণ করে নাগরিক সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত মতামত তুলে ধরেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই কুষ্টিয়াকে একটি নিরাপদ ও উন্নত জেলায় পরিণত করতে পারে।

এই মাসিক সভার মধ্য দিয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুসংগঠিত ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার বার্তা দিয়েছে— যা কুষ্টিয়াবাসীর মধ্যে আশাবাদ তৈরি করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com