1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭৯ বার ভিউ

মোঃ সাবিত হোসাইন
স্টাফ রিপোর্টার ঃ
২৬/০৬/২০২৫
ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী,উৎসব বন্ধন এবং আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনজুর মোরশেদ বিপিএম এবং সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান। বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর।
সভায় ডিজিটাল প্লাটফর্মে দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক গোলক মজুমদার। প্রধান অতিথি বলেন,মাদকের ভয়াবহতা সবার জানা। এ থেকে রক্ষা পেতে আমাদের সন্তানদের সব সময় খেয়াল রাখতে হবে তাদেরকে জীবনমূখী শিক্ষা দিতে হবে। তাদের কে সাঁতার শেখাতে হবে,নিজের কাজ নিজে করতে শেখাতে হবে,খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন যে সমস্ত ব্যক্তির জ্ঞাত বহির্ভূত আয় আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তাদেরকে আইনের আওতায় আনা হবে কারণ তারা মাদক পাচারের সাথে সম্পৃক্ত কি-না সেটাও খতিয়ে দেখা হবে। তিনি বলেন একটা জাতিকে ধ্বংস করতে বেশী কিছু লাগে না তাদের ভেতর মাদকের নেশা ঢুকিয়ে দিতে পারলেই সব শেষ। তিনি বলেন যে পরিবারে একজন মাদকাসক্ত আছে সেই পরিবারই জানে এর ভয়াবহতা কত। সেই পরিবারই জানে তাদের কতটা কলঙ্কিত হতে হয়,অপমান সইতে হয়। তিনি বলেন আমাদের এখানে যারা মাদক ব্যবসা করে,মাদক পাচার করে,মাদক গ্রহন করে তাদের সাথে আমরা সম্পর্ক রেখে চলবো না,তাদেরকে আমরা ভাল থাকতে দিতে পারিনা। তিনি বলেন মাদকের সার্কেল ভেঙে দিতে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য উৎসববন্ধন ও র‌্যালী বের করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com