1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় পরীক্ষা হলে প্রবেশপত্র-কলম নিষিদ্ধ।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৫২ বার ভিউ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিজানুর রহমান মজনু

কুষ্টিয়ায় পরীক্ষা হলে
প্রবেশপত্র ও কলম নিষিদ্ধ।
প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষেধ,এমন নোটিশ টাঙানো হয়েছে কুষ্টিয়ার এক পরীক্ষাকেন্দ্রে। নোটিশ দেখে হতভম্ব এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষাকেন্দ্রে এ নোটিশ দেখা গেছে। এ নোটিশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেছেন, কম্পোজে মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে সেটা রিমুভ করা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষার হলে কী কী নিয়ে আসা যাবে আর কী কী আনা যাবে না, সেটা প্রত্যেক পরীক্ষার্থী জানে। এখানে আমাদের ইন্সট্রাকশন দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ না। বোর্ড যা বলবে, সবাইকে তা মানতে হবে।

কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক সাংবাদিকদের বলেছেন, প্রবেশপত্র, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছিল। এটা দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এমন নোটিশ বা নির্দেশনা আমরা আশা করি না। অবহেলা দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সারাদেশে একসঙ্গে এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, এ জেলায় ৩৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com