1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় বাধবাজারে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের বাধবাজার এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কুষ্টিয়া শাখা-২ কর্তৃক উচ্ছেদ নোটিশ জারির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় জনসাধারণ।

মঙ্গলবার (২৪ জুন) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাধবাজার বণিক সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শতাধিক ক্ষুব্ধ বাসিন্দা ও ব্যবসায়ী।

বক্তারা জানান, বাধবাজার এলাকায় গত ৪০ বছর ধরে তারা ব্যবসা ও বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে মাত্র ৭ দিনের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দিয়ে নোটিশ জারি করায় তারা বিপাকে পড়েছেন।
মানববন্ধনে বাধবাজার বণিক সমিতির সভাপতি ফারুক হোসেন বলেন

“আমরা এই বাজারে প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবসা করছি। এখানে পরিবারসহ বসবাস করছি। হঠাৎ করে সাত দিনের মধ্যে উচ্ছেদ হওয়া বাস্তবসম্মত নয়। আমরা চাই, মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত বাতিল করা হোক।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনিক নজরদারির অভাবে গড়ে ওঠা এই এলাকা এখন একরকম আবাসিক ও বাণিজ্যিক রূপ পেয়েছে। ফলে হঠাৎ করে উচ্ছেদ চালালে শত শত মানুষ বাস্তুচ্যুত হবেন।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি লিখিত স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেন। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান

পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি উদ্ধারে জেলা জুড়ে অভিযান চলমান রয়েছে। যতদিন না সব অবৈধ দখলদার উচ্ছেদ হচ্ছে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের দাবি ও প্রশাসনের অবস্থানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মানবিক সমাধানের আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com