1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া সদর উপজেলায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন-এর আহ্বানে কুষ্টিয়া সদর উপজেলায় স্বাস্থ্য সহকারীরা আজ গুরুত্বপূর্ণ এক অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিলো স্বাস্থ্য অধিদপ্তরের নিকট তাদের বহুদিনের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো।

স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে একাধিক বাস্তবসম্মত দাবি। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে

বর্তমানে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা যেই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন, তা বিবেচনায় রেখে স্নাতক যোগ্যতা সংযুক্ত করে নতুন নিয়োগবিধি প্রণয়নের দাবি জানানো হয়।

চাকরিরত অবস্থায় ডিপ্লোমা প্রশিক্ষণের সুযোগ দিয়ে তাদের টেকনিক্যাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পদমর্যাদা বৃদ্ধি করার দাবি করা হয়।

স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ে রোগ প্রতিরোধ, টিকাদান কর্মসূচি, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু, এসব কাজের স্বীকৃতি হিসেবে তারা এখনো কাঙ্ক্ষিত টেকনিক্যাল পদমর্যাদা পাননি।

স্বাস্থ্য সহকারীদের মধ্যে অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রমোশন নিশ্চিত করার দাবিও এই কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।

কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী স্বাস্থ্য সহকারীরা শান্তিপূর্ণভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে অবস্থান করেন এবং তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন।

এসময় বক্তৃতা রাখেন কুষ্টিয়া সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি,কুষ্টিয়া সদর উপজেলার শাখার আয়োজনে ও শাখা সভাপতি আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন হেলথ এ্যাসিস্ট্যান এসোসিয়েশন কুষ্টিয়া সদর উপজেলার শাখার সাধারন সম্পাদক সাবু বিন, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা খাতুন ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান,
“আমরা মাঠে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করি, অথচ আমাদের পেশাগত মর্যাদা ও ন্যায্য দাবি বছরের পর বছর উপেক্ষিত থেকে যাচ্ছে।

এ কর্মসূচি থেকে নেতৃবৃন্দ জানিয়ে দিয়েছেন, দাবিগুলোর বাস্তবায়ন না হলে তারা ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে আরো কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এর আগে স্বাস্থ্য সহকারীরা একাধিকবার মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছেন।

স্বাস্থ্য সহকারীদের এই দাবিসমূহ বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা আরো দক্ষ ও ফলপ্রসূ হবে। সরকার যদি দ্রুত ও দায়িত্বশীলভাবে বিষয়টি বিবেচনা করে, তাহলে স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া দাবি বাস্তবায়নে আহ্বান: স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com