1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

বিএনপি অফিসে হামলা মামলায় যশোর জেলা ছাত্রলীগ নেতা বিজয় গ্রেফতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২২০ বার ভিউ

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

বিএনপি জেলা কার্যালয়ে হামলার মামলায় যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার (২২ জুন) গভীর রাতে যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৩ জুন) বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে যশোর শহরের লালদীঘি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ে এক ভয়াবহ হামলা চালানো হয়। হামলাকারীরা কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায় এবং আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। এসআই মেহেদী আরও জানান, তদন্তে ফাহমিদ হুদা বিজয়ের সংশ্লিষ্টতা উঠে আসে। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পুলিশ জানায়, হামলার মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com