1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বাড়ছে নিরাপত্তা শঙ্কা আমতলীতে অপহরণ মামলা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা। দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট:
সংবাদ শিরোনাম:

রাজমিস্ত্রির সহকারী হুসাইন ১৫ বছর নীরবে পরীক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন কলম ও স্কেল

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৪৪ বার ভিউ

হাফিজুর রহমান, যশোর প্রতিনিধি:
ছাত্রজীবনের পাশাপাশি একজন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের হুসাইন আহমেদ। গত ১৫ বছর ধরে কেশবপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম ও স্কেল বিতরণ করে আসছেন। এবছর একমাত্র কন্যা সন্তান জয়নাব খাতুনের চিকিৎসার পিছনে ব্যয় করেছেন অনেক অর্থ। তারপরও নানা সীমাবদ্ধতা অতিক্রম করে কোমলমতি শরীক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন ভালোবাসার সামান্য উপহার। তার এই মহৎ উদ্যোগ শুধু শিক্ষাসামগ্রী বিতরণে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা ও অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার কেশবপুরের হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে স্কেল ও কলম বিতরণ করেন তিনি। তার দেওয়া এই শিক্ষাসামগ্রী পেয়েছেন ১৬০ জন শিক্ষার্থী।

কলম স্কেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু রানী বিশ্বাস, সদস্য নিমাই দেবনাথ, হরিন্দ্রনাথ বিশ্বাস ও আফরোজা খাতুন।

হুসাইন আহমেদ বিশ্বাস করেন, ছোট ছোট কাজও যদি আন্তরিকতা ও নীরবতার সাথে করা যায়, তবে তা সমাজে আলো ছড়ায়। তিনি তাঁর এই পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com