1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকচাপায় সাবেক ছাত্রদল নেতা নিহত

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুপল ট্রাকচাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদুল ইসলাম রুপল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা ৬টার দিকে কুমারখালীর দিক থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী বালুবাহী একটি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রুপল নিহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। রুপল মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে যান ট্রাকের চালক ও হেলপার। এদিকে রুপলের মৃত্যুর খবর পেয়ে কুষ্টিয়া জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, রুপলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। রুপল ত্যাগী, নির্যাতিত ও অ্যাকটিভ নেতা ছিল। তার অবদান ও ত্যাগ সম্মানের সঙ্গে স্মরণে রাখবে দলের নেতাকর্মীরা। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বালুবাহী ট্রাক রেখে পালিয়ে গেছেন চালক ও হেলপার। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com