1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

যশোরের অভয়নগরে বিদেশফেরত যুবক হাসান শেখকে গলাকেটে হত্যার ঘটনায় ৫জন আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৪ বার ভিউ

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

যশোরের অভয়নগরে বিদেশফেরত যুবক হাসান শেখকে (২৮) গলাকেটে হত্যার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ জুন) রাতভর অভিযান চালিয়ে অভয়নগর থানার পুলিশ উপজেলার নাউলী গ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন,নাউলী গ্রামের শাহাজান শেখের ছেলে হাসিবুর রহমান সাগর,জাহাঙ্গীর শেখের ছেলে ইনামুল ওরফে ইমামুল, মৃত মাজেদ শেখের ছেলে জিলহজ শেখ, ইনতাজ শেখের ছেলে হাবিবুল্লাহ ওরফে জামিল শেখ এবং তবিবুর শেখের ছেলে অহিদুজ্জামান শেখ চঞ্চল।
নিহত হাসান শেখ অভয়নগর উপজেলার নাউলী গ্রামের হাবিবুর রহমানের ছোট ছেলে। ২০১৮ সালে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন তিনি এবং সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন। দীর্ঘ সাত বছর পর তিনি দেশে ফিরে আসেন এবং মাত্র দুই মাস আগে বিয়ে করেন। ছয় মাস ছুটিতে দেশে আসা হাসানের চার মাস কেটে যায় এবং আরও দুই মাস পর তার কুয়েতে ফেরার কথা ছিল।
গত শনিবার (১৪ জুন) রাতে হাসান শেখ বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে আড্ডা দেন। রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর,১৬ জুন বেলা ১১টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাছের ঘেরের পাড় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহতের বড় ভাই মুন্না হোসেন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি জয়নাল গাজী পলাতক রয়েছেন।অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই হাসান শেখের পরিচিত ও তার সঙ্গে চলাফেরা করত। বিভিন্ন সময় তারা তার কাছ থেকে টাকা-পয়সা ধার নিত। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। পলাতক আসামি জয়নাল গাজীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com