1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বাড়ছে নিরাপত্তা শঙ্কা আমতলীতে অপহরণ মামলা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা। দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট:
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

  • আপডেটের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১২০ বার ভিউ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
মিজানুর রহমান মজনু

কুষ্টিয়ায় যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (২৩)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে সম্প্রতি স্নাতকোত্তর শেষ করেছেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটি শেষে রাশেদুল জয়পুরহাট থেকে ট্রেনে করে কুষ্টিয়ার পোড়াদহ রেল জংশনে নামেন। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিলেন। বাসটি বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় রাশেদুল মাথায় গুরুতর আঘাত পান। আহত হন আরও তিন থেকে চার জন। স্থানীয় এক ভ্যানচালক রাশেদুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, মাথায় আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এতেই তার মৃত্যু হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান বলেন, রাশেদুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা তার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসেছিলেন। সেগুলো নিয়ে ঢাকায় তার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে ফেরার পথেই দুর্ঘটনায় প্রাণ হারান। তার লাশ গোসল ও কাফনের পর শহরের একটি মসজিদে জানাজা শেষে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ভোরে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। পুলিশ গিয়ে দুই নারীকে জীবিত উদ্ধার করে। বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদুল বাসের ভেতরে ছিলেন না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। রাশেদুলের সহপাঠী তানভীর মাহমুদ বলেন, ‌‘দুর্ঘটনায় রাশেদুলের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসা পর্যন্ত জ্ঞান ছিল। পরে প্রায় আধা ঘণ্টা পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’
বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, দুর্ঘটনায় তার মৃত্যুতে আমরা আরবি ভাষা ও সাহিত্য বিভাগ পরিবার শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com