1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন” ভাঙছে চরের কৃষি জমি” আতঙ্কে হাজারো কৃষক পরিবার” নিরব ভুমিকায় কোস্ট গার্ড কুষ্টিয়ায় হজরত আলী শাহ (রহ.) মাজার পরিচালনায় ২১ সদস্যের নতুন কমিটি গঠন কুষ্টিয়ায় চোর সিন্ডিকেট এর মাসুদ রানা সহ আটক ৪ এবং দুটি অটো রিক্সা উদ্ধার লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ।
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী গঙ্গা স্নান বারুণী মেলা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭৪ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৬টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাত হোসেন ঐতিহ্যবাহী ঋষিঘাট মেলা পরিদর্শন করেন। প্রতিবারের মতো ভোর থেকে পূজা-অর্চনা, কীর্তন, গীতা-ভাগবতপাঠ, নারী পুরুষের গঙ্গা স্নান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপ মুক্তির জন্য হাজার হাজার লোকজন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে গঙ্গা স্নান করতে আসেন। মেলাকে কেন্দ্র করে ছোট বড়ো বাহারি রকম মাছ, বিভিন্ন রকম ফল, বিভিন্ন আকৃতির মিষ্টি, খেলনা, তালের পাখা, কুলা সহ হরেক রকমের দোকান বসে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য মেলাতে বসানো হয় নাগরদোলা। এ উপলক্ষে আশেপাশের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে চলছে আনন্দ উৎসব।

মেলা কমিটির সাধারণ সম্পাদক বিধান সরকার জানান, কমিটির স্বেচ্ছাসেবী দল, গ্রাম পুলিশ, ঘোড়াঘাট থানা পুলিশের মাধ্যমে বাড়তি নিরাপত্তা সহ সমগ্র মেলাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মনোরঞ্জন মোহন্ত ভুট্টু জানান, এখানে মনি ঋষিদের আগমনে ঋষিঘাট নামকরণ হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পাপ মোচনের লক্ষে যুগ যুগ ধরে এ গঙ্গা স্নান মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com