1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা উৎপাদন বন্ধে মোবাইল কোর্ট

  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৮৩ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার (১ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা ভূমি অফিসের সামনে আতিয়ার নামের এক ব্যাক্তির নার্সারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। এসময় মানবিক দিক বিবেচনা করে প্রথম অবস্থায় তাকে কোন জরিমানা না করে এসব নিষিদ্ধ গাছের চারা উৎপাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ প্রদান করা হয় এবং সকলের সামনে নার্সারি থেকে কিছু চারা উপরে ফেলে ভেঙে নষ্ট করে দেয়া হয়।

জানা যায়, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ ও প্রতিবেশের কথা মাথায় রেখে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় জনসাধারণকে এসব গাছের চারা উৎপাদন ও রোপনে নিরুৎসাহিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

গত মে মাসের ১৫ তারিখ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ ঘোষণা করা হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।

মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com