1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ। চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নীরবতা কেন? কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত মহিলার রহস্যজনক অর্ধগলিত লাশ উদ্ধার!
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৭ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার মামলায় জালাল উদ্দীন (৬০) নামের দিনাজপুরের ঘোড়াঘাটে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার দামোদরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার, জালাল উদ্দীন উপজেলার বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর শৌলা গ্রামের বাসিন্দা। তিনি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ৪ আগস্ট বিকেলের দিকে ঘোড়াঘাট পৌরশহরের বাসস্ট্যান্ডে চারমাথা পাকা রাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, ধারালো ছুরি, রাম দা ও পেট্রোল বোমা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের পথরোধ করে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতা আহত হন। এ সময় আসামিরা লাঠি ও লোহার রড দিয়ে সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা ও মারপিট করে তাদের আহত করেন। পরে, আসামিরা মামলার বাদী সহিদ শেখ ও তাঁর সঙ্গে থাকা মো. রাফিকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করেন এবং ঘোড়াঘাট বাসস্ট্যান্ডে দিনাজপুর- গোবিন্দগগঞ্জ মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া, আসামিরা সেখানে জনৈক মাসুদ রানার মোটরসাইকেল গ্যারেজে আগুন লাগিয়ে দেয়। এতে করে গ্যারেজে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যমানের দুটি মোটরসাইকেল পুড়ে যায়। এ সময় আসামিরা উপস্থিত শিক্ষার্থী ও জনতাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গতবছর ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তের পর সংশ্লিষ্টতা আসায় আজ শনিবার রাতে অভিযান চালিয়ে জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আজ রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হবে বলে জানান নাজমুল হক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com