1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ। চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নীরবতা কেন? কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত মহিলার রহস্যজনক অর্ধগলিত লাশ উদ্ধার!
সংবাদ শিরোনাম:

কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিষ্ফোরণ আহত ২নারী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৭ বার ভিউ

হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি

যশোরের কেশবপুরে যুবলীগ নেতা জামাল শেখের বাড়িতে মজুত করা ককটেল বিস্ফোরণে দুই নারী শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোলায় ধান তোলার সময় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়লের আশ্রয়ে লালিত জামাল শেখের নামে ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। চাঁদাবাজি, ভূমি দখল, বিরোধী দলের নেতাকর্মী, দৈনিক যুগান্তরের কেশবপুর প্রতিনিধি ও তার পরিবারের সদস্যদের ওপর ককটেল হামলা করে আহত করা এবং পুকুর থেকে মাছ লুটের মামলা রয়েছে তার নামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহিলা শ্রমিকরা জামাল শেখের পিতা গনি শেখের বাড়িতে কাজ করতে যান। গোলায় ধান তোলার জন্য সাহানারা বেগম (৪২) ধানের গোলার মধ্যে যান। গোলার দরজা দিয়ে ভিতরে গিয়ে একটি ব্যাগে ধানের কুড়োর মধ্যে কয়েকটি বস্তু দেখতে পান। তিনি ব্যাগ নিয়ে গোলার বাইরে দেওয়ার সময় ১টি ককটেল বিস্ফোরিত হয়। তিনি অন্যগুলো বাইরে ফেলে দেন। তার মুখমণ্ডলে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় আহত অপর নারী রুমা বেগম অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকাবাসী সেখানে যান। সেখানে উপস্থিত মিজানুর রহমান জানান, কিছু ককটেল জামালের পিতা গনি শেখ পুকুরের পানিতে ফেলে দেয় বলে তিনি শুনেছেন।
এদিকে জামাল শেখের বাড়িতে কেউ না থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

দ্রুত কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শফিকুল ইসলাম সেখানে পৌঁছান। তিনি বলেন, সেখান থেকে ককটেলের কিছু আলামত জব্দ করা হয়েছে। জামালের নামে ৮টি মামলা রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে খান শফিকুল ইসলাম জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com