1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নোটিশ :
মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মৌলভীবাজারে ৯৯ বছরের লিজকৃত খাস জমির আর.এস রেকর্ড হালনাগাদে ৩ মাসের অধিক সময় হয়রানি! ১৪ অক্টোবর ১১৩৪ স্মারকে তদন্ত প্রতিবেদন ডিসি কার্যালয়ে বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে দা, হাতুড়ি ও লাঠি দিয়ে হামলার দুপক্ষের,আহত ৬ কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের পক্ষ থেকে অসহায় ব্যক্তির দোকানেে মালামাল উঠানোর জন্য নগদ অর্থ প্রদান, কুষ্টিয়ায় এলজিইডির প্রকল্পে নারী কর্মী নিয়োগে লেনদেনের অভিযোগ আদিবাসী নেতা অসিত,সুকুমার ও গুলপার বিরুদ্ধে কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন কে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিব রাশেদ যশোর জেলা যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ: স্বতন্ত্র ‘ডি’ ইউনিট ২৯ মার্চ।
সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে দা, হাতুড়ি ও লাঠি দিয়ে হামলার দুপক্ষের,আহত ৬

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৭ বার ভিউ

বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মামুন ও মঞ্জু গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, প্রতিপক্ষের সোলেমান খনকার ও রুব্বানও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এক পক্ষের হলেন—প্রবাসী রবিউলের ছেলে শাকিল (১৮), বশিরের ছেলে মামুন (৪০), রতনের ছেলে মঞ্জু (৩৮) এবং প্রবাসী রবিউলের স্ত্রী কুলসুম (৪৫)।
প্রবাসীর বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারীদের দাবি, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে সুপারি পাড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তাঁদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছিলেন। ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন সুপারি পেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁরা বাধা দেন। এ সময় প্রবাসী রবিউলের বাড়িঘরে হামলা চালানো হয় এবং দা দিয়ে কুপিয়ে, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে নারীসহ চারজন আহত হন।
এ ঘটনায় ছলেমান বয়াতি, তাঁর ছেলে আব্বাস আলী, পুত্রবধূ রূপবান এবং অনু, সিদ্দিক, সবুজ, নিরব ও কুটিয়া আওলাদ রায়হানসহ তাঁদের পক্ষের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিপক্ষের দুজনও আহত
অন্যদিকে, একই ঘটনায় প্রতিপক্ষের সোলেমান খনকার ও রুব্বান আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাঁদের আঘাতের ধরন ও ঘটনার বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী দাবি হাসপাতালে যেতে বাধা দেওয়ার হয়েছে। আহত মামুন ও মঞ্জু বলেন প্রতিপক্ষ হামলার পর তাঁদের হাসপাতালে যেতে বাধা দেওয়া হয়। পরে তাঁদের মধ্যে একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। এরপর পুলিশের সহায়তায় তাঁরা হাসপাতালে যাওয়ার সুযোগ পান বলে দাবি করেছেন তাঁরা।
গুরুতর আহত মামুন ও মঞ্জু বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাব আলী জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com