
হাফিজুর রহমান যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের পক্ষ থেকে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের বিদ্যানন্দকাঠী গ্রামের অসহায় বাইজিত হোসেনের দোকানে মালামাল কেনার জন্য নগদ অর্থ প্রদান করেন, উজ্জ্বল স্মৃতি সংসদ।দীর্ঘদিন যাবত আর্থিক সমস্যার জন্য দোকানে মালামাল না থাকার কারণে দোকানটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। খবরটি উজ্জ্বল স্মৃতি সংসদের কাছে পৌঁছালে তৎক্ষণিক আত্মিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন উজ্জ্বল স্মৃতি সংসদ।
এসময় উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদ এর সভাপতি মাসুদ পারভেজ শহীদ,সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম, মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক সোহাগ বিশ্বাস, সহ প্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ, শিক্ষা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, সদস্য শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জুয়েল, সবুজ, সুফল সিংহ-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ওয়ার্ড মেম্বার নেয়ামত আলী শেখ।
Leave a Reply