
স্টাফ রিপোর্টার
মোহাম্মদ আনোয়ার হোসেন।
বুধবার ২৬ আগস্ট দুপুর ১১টার দিকে ঝিনাইদহ বাইপাস সড়কের গ্যাস ডিপোর কাছে এই দুর্ঘটনা ঘটে । নিহত সোহেল কাজী নড়াইলের লোহাগাড়া থানার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে এসে তার স্ত্রীর জান্নাতুল ফেরদৌস তুলি কে নিয়ে মোটর সাইকেলে করে শৈলকুপার বড় দাহ এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। ঘটনা স্থলে রিক্সার সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এ সময় কুষ্টিয়া থেকে খুলনা গামী গড়াই পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার স্ত্রী নিহত হয় এবং সেনা সদস্যকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস খবর পেয়ে আহত সেনা সদস্যকে প্রথমে জেনারেল হাসপাতাল ভর্তি করে এবং পরবর্তীতে যশোর সি এমএইচ প্রেরণ করা হয়। সেখানে সেনা ও সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । দুর্ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে।
Leave a Reply