1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী কুষ্টিয়া বটতৈল মোড়ে যুব উন্নয়নের সামনে ইসমাইল চায়ের দোকানে চলছে রমরমা জোয়া এবং মাদক ব্যবসা ভুয়া চিকিৎসা কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, সামারি ট্রায়ালে হাসপাতালের ২ স্টাফসহ তিন জনের কারাদণ্ড। প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান উপশিরোনাম: ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খানের সাক্ষাৎকার টিকটকার স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীর আত্মহত্যা পটিয়া পৌরসভার নাগরিক সমস্যার সমাধান চেয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি। চরফ্যাশনে টলির চাপায় মাদ্রাসাছাত্রী লিয়ার মর্মান্তিক মৃত্যু কুষ্টিয়ায় নিয়োগ বাণিজ্যের গডফাদার দৌলতপুরের ফয়সাল রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে জোন কাপের শিরোপা বোয়ালখালীর কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারির আটক, মোবাইল কোর্টে মামলা দায়ের
সংবাদ শিরোনাম:

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান উপশিরোনাম: ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খানের সাক্ষাৎকার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২ বার ভিউ

আওরঙ্গজেব কামাল : পিরোজপুর জেলার
আসন্ন ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন বিএনপি এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি, পিরোজপুরের মোঃ সুমন খান বলেছেন, “আমি নির্বাচিত হলে প্রতিশ্রুতিগুলো শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই হবে আমার মূল লক্ষ্য।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা ও সম্ভাবনা খুব কাছ থেকে দেখেছেন। তাই জনগণের প্রত্যাশা পূরণে একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রশ্ন: নির্বাচিত হলে আপনার প্রথম অগ্রাধিকার কী হবে?
মোঃ সুমন খান: আমার প্রথম অগ্রাধিকার হবে দুর্নীতি ও মাদকমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলা। পাশাপাশি কাঁচা রাস্তা পাকা করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদে সকল ধরনের নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা।
প্রশ্ন: কৃষক, জেলে ও সাধারণ মানুষের জন্য কী পরিকল্পনা রয়েছে?
মোঃ সুমন খান: কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশক ও কৃষি উপকরণ সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করব। জেলেদের প্রশিক্ষণ ও সরকারি সহায়তা প্রাপ্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। এছাড়া বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
প্রশ্ন: শিক্ষা ও সামাজিক উন্নয়নে আপনার ভাবনা কী?
মোঃ সুমন খান: শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে কাজ করব। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
প্রশ্ন: ভোটারদের উদ্দেশে আপনার বার্তা কী?
মোঃ সুমন খান: আমি ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের সেবার লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি আধুনিক, সুশৃঙ্খল, নিরাপদ ও উন্নয়নমুখী শংকরপাশা ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব।
সাক্ষাৎকারের শেষে মোঃ সুমন খান বলেন, “জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, জনগণ উন্নয়ন, সততা ও সেবার রাজনীতিকেই মূল্যায়ন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com