1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারির আটক, মোবাইল কোর্টে মামলা দায়ের নেছারাবাদের ছাত্রদল নেতা মোঃ আজিম শেখ রনি মেধা তালিকার ২৯ নম্বরে চান্স পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল। শিশু আলীর মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে উদয়পুর রাস্তার মাথা ইসলামি একাডেমির নিরাপত্তা ব্যবস্থা পটিয়ায় আগামী ১ জুলাই খতমে সালাওয়াতে রাসূল (সা) মাহফিল এর প্রস্তুতি সভা।l কুষ্টিয়া খাজানগরে মুজাই ড্রাইভার কুমিল্লায় ৪ কোটি ৮০ লাক্ষ টাকার ই’য়া’বা নিয়ে আটক ৫ উন্নত জীবনের স্বপ্নে প্রবাসে পাড়ি জমালেন চরফ্যাশনের ইয়াসিন আরাফাত ভোলা থেকে জংশন বাজার হাইওয়ে রোড যেনো মরন ফাঁদ। বোচাগঞ্জে পুলিশের সহযোগিতায় রমরমা মাদক ব্যাবসা! ব্যবসা ঠেকাতে মাঠে নেমেছে জনগণ বিচার ভুল বোঝায় আদালত কক্ষে বিষপান: নারী হাসপাতালে, অবস্থা স্থিতিশীল
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল।

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪ বার ভিউ

মোঃ হারুনুর রশীদ চৌধুরী,
ষ্টাফ রিপোর্টার, কুষ্টিয়া :

কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ শে জুন ২০২৬, রোজ শুক্রবার বাদ আছর কুটিপাড়া মডেল মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা হজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং জাস্ট ফর এডুকেশনের চেয়ারম্যান জনাব মোঃ জামিরুল ইসলাম। অনুষ্ঠানে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ পাঠ করেন আহত জুলাই যোদ্ধা হাফেজ মোঃ শফিউল ইসলাম।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংস্থার কিশোর বিভাগের পরিচালক শেখ সানজিদ রহমান সিয়াম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ফাহিম আহমেদ অনিক, আব্দুর রহমান সাকিব ও তাসিন আরাফাত।
বক্তারা বলেন: “পবিত্র আশুরা থেকে আমাদের গভীর শিক্ষা গ্রহণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে হক ও বাতিল চিনে আমাদের সত্যের পথে অবিচল থাকতে হবে এবং মিথ্যাকে বর্জন করতে হবে। সেই সাথে একটি আদর্শ সমাজ গঠনে নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা অপরিহার্য।”
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ ওবায়দুর রহমান, সাবেক ব্যাংক ম্যানেজার মোঃ আলাউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ শামসুল বারী এবং হাফেজ মোঃ ইসহাক খান।
আলোচনা সভা শেষে এক বিশেষ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন কুটিপাড়া মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com