1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ। বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন
সংবাদ শিরোনাম:

ভোলা বোরহানউদ্দিনে ‘ফারিয়া’র প্রতিবাদী মানববন্ধন: “আমরা দালাল নই, সেবার অংশীদার”

  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭১ বার ভিউ

বি এম শামিম হাওলাদার (ভোলা জেলা বিশেষ) -প্রতিনিধি:-

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) বোরহানউদ্দিন শাখার উদ্যোগে এক বিশাল প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা পেশাগত মর্যাদা রক্ষা এবং রিপ্রেজেন্টেটিভদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দাবি জানান।
“আমরা সেবার কারিগর, দালাল নই”
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দালাল নই, বরং আপনাদের সুস্থ ও মানবিক জীবন গঠনের অন্যতম অংশীদার। সমাজের অন্য সব শিক্ষিত মানুষের মতোই আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ওষুধের সম্পর্কে চিকিৎসকদের অবহিত করি, যার মাধ্যমে চিকিৎসকরা রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদানে সক্ষম হন।”
বক্তারা আরও উল্লেখ করেন যে, চিকিৎসকদের কাছে ওষুধের গুণগত মান ও নতুন উদ্ভাবন পৌঁছে দিয়ে তারা স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন মহলে তাদের পেশাকে ভুলভাবে উপস্থাপন করা হয়, যা অত্যন্ত দুঃখজনক।
স্মারকলিপি প্রদান:
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলটি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)নিকট পৃথক পৃথক স্মারকলিপি জমা দেন।
ফারিয়া বোরহানউদ্দিন শাখার সভাপতি পারভেজ এবং সাধারণ সম্পাদক নিয়াজ এর নেতৃত্বে এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:
কুঞ্জেরহাট ফারিয়ার সভাপতি ও সাধারণ সম্পাদক।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সকল স্তরের সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তাদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হয়। তারা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com