1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
দেবহাটায় ১৬ মণ কেমিক্যালযুক্ত আম জব্দ: সংবাদকর্মীকে হেনস্তার অভিযোগ কুষ্টিয়ায় এসে বিয়ে করলেন চীনা যুবক বললেন স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন বিশ্ব গণমাধ্যম দিবসে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় শ্রমিককে কুপিয়ে জখম,থানায় জিডির পরেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তজুমদ্দিন থানা পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার; ৫টি চোরাই গরু উদ্ধার বড়াইগ্রামে ডাকাতি, গর্ভবতী নারীকে নির্যাতন ও শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ। কুষ্টিয়া কুমারখালিতে দুর্বৃত্তের হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট,আতঙ্কে গ্রামবাসী নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বাড়ছে নিরাপত্তা শঙ্কা
সংবাদ শিরোনাম:

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি-সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভাশেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় দেশের বিভিন্ন এলাকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে বিভিন্ন পেশাজীবি মানুষের অংশগ্রহণে শীঘ্রই এ সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে এ সংগঠনটি মাঠে কাজ করবে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা কালীন সময়ে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেলে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এর পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু শাখা কমিটি গঠন করে সু-সংগঠিত করা হয়।

সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ভার্চুয়াল মিটিংয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব করা হলে সভাপতি ও সম্পাদক মনোনীত করার মধ্য থেকে বাকি পদগুলো দ্রুত গঠন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্র নেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা সম্পৃক্ত হবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com