1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ :
পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। ভোলার লালমোহনে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বিচার দাবি পরিবারের ভোলা লালমোহনে নারীর মানহানিকর প্রচারণা: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে উদ্বেগ। সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী দীঘিনালায় বর্ণিল আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে সেতাবগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন নেছারাবাদে উদ্ভোদনী দিনে ৫০০ জনকে কৃষক কার্ড প্রদান
সংবাদ শিরোনাম:

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে সেতাবগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪ বার ভিউ

স্টাফ রিপোর্টর
মিজানুর রহমান

দিনাজপুরের বোচাগনজে উপজেলায় ঐতিহাসিক খেতাবগঞ্জের বড় মাঠে বাংলার নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দঘন শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের সাধারণ মানুষ। এসময় সবার মাঝে ছিল নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মহোদয়। তিনি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা ও চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে ছিল গ্রামীণ খেলাধুলা, লোকসংগীত, নৃত্য পরিবেশন এবং বৈশাখী মেলা। মেলায় স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন পণ্য, খাবার ও হস্তশিল্প প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
উৎসবমুখর পরিবেশে নববর্ষকে বরণ করতে উপজেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে কালীগঞ্জে উদযাপিত হলো বাংলা নববর্ষ-১৪৩৩।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com