1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় ডিবি পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী দুটি পিস্তল ও গুলিসহ আটক সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যম কি এখন হামলার প্রধান টার্গেট? তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার গ্রেফতার। ৯৯ বছরের লিজের জমি দখল অভিযোগ, তহসিলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপি নাসের রহমান ও ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির হস্তক্ষেপ চান ভুক্তভোগী কুষ্টিয়া সদর ৩ আসনের সাবেক এমপি ও যুগ্মসাধারণ সম্পাদক হানিফ সহ আ.লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকা ছাড়ে ৩০ হাজার পার্সেন্টেজ দাবির অভিযোগ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে ধ’র্ষণের শিকার হয়েছে,,বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী,আটক ২

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

স্থানীয়রা জানিয়েছেন,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বিদ্যালয়ে যায় ওই ছাত্রী। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় স্কুল ছুটি হলেও বাড়িতে ফেরেনি সে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরিবার ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সন্ধান পায়নি তার। পরে রাত ৮টার দিকে অফিস সহায়ক (পিয়ন) হামিদুলের কাছে বিদ্যালয় তল্লাশির জন্য চাবি চায় পরিবার। কিন্তু চাবি দিতে অস্বীকৃতি জানিয়ে হামিদুল জানান,বিদ্যালয়ে কেউ নেই।

অফিস সহায়ক হামিদুলের রহস্যজনক আচরণে সন্দেহ বেড়ে যায় স্থানীয়দের। একপর্যায়ে তার সাথে হাতাহাতি হয় গ্রামবাসীর। পরে জোরপূর্বক চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন তারা। তল্লাশির এক পর্যায়ে স্কুলের দ্বিতীয় তলার একটি অন্ধকার কক্ষ থেকে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে।

উদ্ধারের পর প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, ‘গতকাল রাতে মেয়েটি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসে। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে মিলেছে ধ’র্ষণের আলামত। চিকিৎসা চলছে, সে এখন আশঙ্কামুক্ত।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুজ্জামান বলেছেন, ‘বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অপরাধীকে শনাক্ত করতে সব ধরনের সহযোগিতা করব আইনশৃঙ্খলা বাহিনীকে।’ মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, ডাক্তারি পরীক্ষায় আলামত মিলেছে ধ’র্ষণের। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে ওই ঘটনায় শুক্রবার দুপুরে ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. মহসিন আলী ও নৈশপ্রহরী মো. হামিদুল ইসলামকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com