1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
গণমাধ্যম কি এখন হামলার প্রধান টার্গেট? তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার গ্রেফতার। ৯৯ বছরের লিজের জমি দখল অভিযোগ, তহসিলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপি নাসের রহমান ও ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির হস্তক্ষেপ চান ভুক্তভোগী কুষ্টিয়া সদর ৩ আসনের সাবেক এমপি ও যুগ্মসাধারণ সম্পাদক হানিফ সহ আ.লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকা ছাড়ে ৩০ হাজার পার্সেন্টেজ দাবির অভিযোগ শিক্ষক দিবসে আলহাজ্ব জামাল উদ্দিন চকেটকে ফুলেল শুভেচ্ছা বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ।
সংবাদ শিরোনাম:

তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার গ্রেফতার।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮ বার ভিউ

জিসান রনি

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।

রাজধানীর কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

সোমবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুলের এসপি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।

ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা বিভাগের একটি দল কাফরুলের এসপি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেখান থেকে ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরিদ উদ্দিন তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজার এলাকায়। তিনি বর্তমানে রাজধানীর কাফরুলের এসপি পাড়ার একটি বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, ফরিদ উদ্দিন তালুকদার ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তিনি তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি তজুমদ্দিন বিআরডিবির সাবেক চেয়ারম্যান।

ফরিদ উদ্দিন তালুকদার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেম তালুকদারের বড় ছেলে।

তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com