1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

লেবুর হালি ৬০-১০০ টাকা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার ভিউ

হাসান আহমেদ হৃদয় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ

পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও লেবুর দাম বৃদ্ধি পেয়েছে। ২০ দিন আগে যে লেবুর দাম পিসপ্রতি ছিল ৫ থেকে ১০ টাকা, সেটি এখন বেড়ে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রোজা ও গরমে বাড়তি চাহিদা লেবুর দাম বৃদ্ধির মূল কারণ বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
আজ সোমবার (৩ মার্চ) সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা দোকানগুলোতে বিভিন্ন আকার ও জাতের লেবু তোলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে কলম্বো লেবু (গোল আকৃতির), এলাচি লেবু (লম্বাটে আকৃতির) ও কাগজি লেবু। বিক্রেতারা জানান, আকারভেদে লেবুর দাম নির্ধারণ করা হচ্ছে। রোজা শুরুর দুই সপ্তাহ আগে হালিপ্রতি ২০ থেকে ৩০ টাকায় লেবু বিক্রি হতো। তবে এখন সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে।কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী মো. তুহিন জানান, কয়েক ধরনের লেবু আছে এখানে। এর মধ্যে ছোট আকৃতির লেবুগুলোর ডজন ১৮০ টাকা এবং বড় আকৃতিরগুলো ডজন ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের কারণে চাহিদা বাড়ায় দাম বেড়েছে।

এদিকে এক ব্যবসায়ী জানান, তার কাছে চার ধরনের লেবু আছে। সবচেয়ে বড় আকৃতির লেবু হালি প্রতি ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া আকার ও জাতভেদে প্রতি হালি লেবু ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। টাঙ্গাইল থেকে আসা কলম্বো লেবু বেশ রসালো তাই দাম বেশি বলে জানান এই বিক্রেতা। তিনি বলেন, ‘প্রতি বছর রমজান শুরুর আগে লেবুর দাম বেড়ে যায়। এবারও বেড়েছে। সেই সঙ্গে গরমের কারণে শরবতের জন্যও লেবুর চাহিদা বেড়েছে।’এদিকে লেবুর দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছেন ক্রেতা সাধারণ। আলাউদ্দিন নামের এক ক্রেতা বলেন, ‘রমজানে ইফতারে লেবুর শরবত খুব উপকারী। তাই প্রতিদিনই এক হালি লেবু লাগে। কিন্তু যেভাবে দাম বেড়েছে তাতে আমাদের মতো মানুষের জন্য নিয়মিত ৬০ থেকে ৭০ টাকার লেবু কেনা কষ্টকর।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com