1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ গোপালগঞ্জে বিয়ের দাবিতে মুসলিম তরুণীর হিন্দু তরুণের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য লালমোহন থানা পুলিশের অভিযানে,(৫০)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক। নেছারাবাদের সুটিয়াকাঠিতে বিএনপি কর্মীকে হাতুরির আঘাতে রক্তাক্ত ও আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে ভোলার দুলারহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ একজন আটক। দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় অভিযান, ১,০০,০০০/- টাকা জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলতে গিয়ে আটক
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার ভিউ

মো: সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের দিনাজপুর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় শহরের মালদাহপট্টিস্থ জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। শহর শাখা সভাপতি মো. মাসুদ রানার নেতৃত্বে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ও ফেস্টুন হাতে নেতা-কর্মীদের অংশগ্রহণে র‍্যালীটি মর্ডাণ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মো. মাসুদ রানা রমজানের মর্যাদা রক্ষায় প্রশাসন ও জনসাধারণের প্রতি বিভিন্ন আহ্বান জানান। তিনি পবিত্র রমজান মাসে দিনের বেলায় সব ধরনের হোটেল-রেস্তোরাঁ ও সিনেমা হল বন্ধ রাখার দাবি জানান। একই সঙ্গে সমাজকে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার মাস। এই মাসের পবিত্রতা রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com