
মো: সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের দিনাজপুর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় শহরের মালদাহপট্টিস্থ জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শহর শাখা সভাপতি মো. মাসুদ রানার নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ও ফেস্টুন হাতে নেতা-কর্মীদের অংশগ্রহণে র্যালীটি মর্ডাণ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মো. মাসুদ রানা রমজানের মর্যাদা রক্ষায় প্রশাসন ও জনসাধারণের প্রতি বিভিন্ন আহ্বান জানান। তিনি পবিত্র রমজান মাসে দিনের বেলায় সব ধরনের হোটেল-রেস্তোরাঁ ও সিনেমা হল বন্ধ রাখার দাবি জানান। একই সঙ্গে সমাজকে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার মাস। এই মাসের পবিত্রতা রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।