
হাসান হৃদয়
লালমোহন,
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ২০ অক্টোবর ২০২৬ইং তারিখে ভোলার লালমোহনে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও দুর্বৃত্ত দমনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উদ্যোগটি ভালো ছিল, তবে তাঁর নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া ঠিক হয়নি; যে কারণে তাঁকে পদত্যাগ করতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আপসহীন ভূমিকার প্রশংসা করে তিনি জানান যে দলীয় এমপি বা মন্ত্রীদের বিরুদ্ধেও বর্তমান সরকার ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরো বলেন গত ১৬ বছরে বিগত সরকারের শাসনামলে লুটপাট ও অর্থপাচারের তীব্র সমালোচনা করেন তিনি।অনুষ্ঠান শেষে তিনি লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
Leave a Reply