1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

চরফ্যাসনে গণপিটুনির শিকার ব্যক্তি: স্ত্রী বলছেন পরিকল্পিত হামলা, গ্রামবাসীর পাল্টা অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার ভিউ

মোঃ সোহেল

ভোলার চরফ্যাসনে চুরির অভিযোগে শাহাজাহান মিন্টিজ (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করেছে গ্রামবাসী। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। তবে তাঁর স্ত্রী ফাতেমা বেগম বলছেন, এটি পরিকল্পিত হামলা।

রোববার সকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মিন্টিজকে নিজ বাড়ির আশপাশে দেখে ধাওয়া দিয়ে আটক করা হয়। এরপর বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে মারধর করা হয়।

স্থানীয়দের ভাষ্য, মিন্টিজ ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতিতে জড়িত। তাঁর বাবা ছিডু চোরও একই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি এলাকায় একাধিক চুরির ঘটনায় তাঁর নাম উঠে আসায় ক্ষোভ তৈরি হয়।

তবে মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগমের দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা। তিনি অভিযোগ করেন, মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে মো. সাকিবের নেতৃত্বে একদল লোক তাঁর স্বামীকে তুলে নিয়ে মারধর করে হাত-পা ভেঙে দেয় এবং দুই চোখ উপড়ে ফেলে।

চরফ্যাসন হাসপাতালের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার রিয়াজ উদ্দিন বলেন, ‘আহতের হাত-পা ভাঙা এবং চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, ‘সংবাদ পেয়ে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com