1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

তারেক রহমান–আন্দালিব রহমান পার্থের সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার ভিউ

বাহাদুর চৌধুরী :

বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের ঐতিহাসিক সাক্ষাৎ। এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত।স্বচ্ছ রাজনৈতিক নেতাকর্মীদের মতে, তার সুস্পষ্ট অবস্থান, সাহসী বক্তব্য এবং সময়োপযোগী দিকনির্দেশনা তাকে আলাদা পরিচিতি দিয়েছে।
প্রায় এক যুগ আগে বাংলাদেশ সংসদে দাঁড়িয়ে দেওয়া এক বক্তব্যে আন্দালিব রহমান পার্থ বলেছিলেন, “তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন।” সাম্প্রতিক সাক্ষাৎকে কেন্দ্র করে তার সেই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই মনে করছেন, সময়ের পরিক্রমায় রাজনৈতিক বাস্তবতা ধীরে ধীরে সেই দিকেই অগ্রসর হচ্ছে।
সাক্ষাৎ পরবর্তী প্রতিক্রিয়ায় রাজনৈতিক মহলের একাংশ এটিকে গণতন্ত্রপন্থী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। অন্যদিকে, সমর্থকদের মধ্যে এ নিয়ে দেখা গেছে ব্যাপক আগ্রহ ও আশাবাদ।

আন্দালিব রহমান পার্থ বরাবরই রাজনৈতিক শিষ্টাচার, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে কথা বলে আসছেন। তার বক্তব্যে সহিংসতার পরিবর্তে রাজনৈতিক সচেতনতা ও সাংবিধানিক ধারার ওপর গুরুত্ব দেওয়া হয়। যুবসমাজ ও বুদ্ধিজীবীরা মনে করছেন, এ ধরনের দিকনির্দেশনা ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারেক রহমান ও আন্দালিব রহমান পার্থের এই সাক্ষাৎ শুধু একটি আনুষ্ঠানিক নয়, বরং এটি দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে। আগামী দিনে এর প্রভাব কীভাবে রাজনৈতিক অঙ্গনে প্রতিফলিত হয়, সেটিই এখন দেখার বিষয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com