1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন ভোলা বোরহানউদ্দিনে ‘ফারিয়া’র প্রতিবাদী মানববন্ধন: “আমরা দালাল নই, সেবার অংশীদার” ফারিয়া স্বরুপকাঠী পশ্চিমাঞ্চল শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন মদনপুর ইউনিয়নে আলোচনার কেন্দ্রে গরিবের বন্ধু সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন “কোন দল নয়, মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই” ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১৭ (সতের) পিঁচ ইয়াবা এবং মাদক বিক্রির ১৩,৬০০/-টাকাসহ ০১ জন পুরুষ আটক। বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় বাড়িতে ঢুকে হামলা, আহত ৩ *দুলারহাট থানা কর্তৃক জবাইকৃত গরুর ১টি চামড়া ও মাথাসহ ১৫ কেজি মাংস উদ্ধার পূর্বক ২জন গরু চোর গ্রেফতার * সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা ও সত্য যাচাই জরুরি — সম্মান রেখেই বাস্তবতা তুলে ধরছি: নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শিরোনাম:

পৌষের শুরুতেই বোচাগঞ্জে ফুটপাতের শীতবস্ত্রের দোকানে ক্রেতার ভিড়।

  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার ভিউ

মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

পৌষ মাসের শুরুতেই উত্তরের জেলা দিনাজপুরের বোচাগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। কনকনে ঠান্ডা থেকে রক্ষা পেতে গরম কাপড় কিনতে উপজেলার বিভিন্ন বাজার ও ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ।
বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশে ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অস্থায়ী শীতবস্ত্রের দোকান। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব দোকানে ক্রেতার আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ফুটপাতের দোকানগুলোতে সোয়েটার, জ্যাকেট, মাফলার, শাল ও কম্বলের নানা সংগ্রহ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। তুলনামূলক কম দামে গরম কাপড় পাওয়া যায় বলে খেটে খাওয়া মানুষ, নিম্ন ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে এসব দোকান।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে আসা ক্রেতারা জানান, শীত বাড়ায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় কাপড় কিনতেই তারা এখানে আসছেন। সাধ্যের মধ্যে কাপড় পাওয়া যায় বলে ফুটপাতের দোকানই তাদের প্রথম পছন্দ। তবে অনেকেই অভিযোগ করেন, গত বছরের তুলনায় এ বছর কিছু কিছু শীতবস্ত্রের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
ক্রেতা মুনিরা বলেন,
“বাজারের দোকানে দাম বেশি, তাই ফুটপাত থেকেই কিনছি। মান মোটামুটি হলেও দামের কারণে এখানেই আসতে হচ্ছে।”
এ ছাড়া ক্রেতা সোয়াইব ইসলাম ও মোমিনুল ইসলাম জানান, শীত যত বাড়ছে, ততই গরম কাপড়ের প্রয়োজন বাড়ছে। পরিবার নিয়ে শীত মোকাবিলায় তারা ফুটপাতের দোকানেই ভরসা রাখছেন।
অন্যদিকে বিক্রেতারা জানান, গত ১৭ ডিসেম্বরের পর থেকে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
শীতবস্ত্র বিক্রেতা জুয়েল ইসলাম বলেন,
“শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। সকাল থেকে রাত ৭টা–৮টা পর্যন্ত দোকানে ক্রেতার ভিড় থাকে।”
পৌষের এই কনকনে শীতে ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোই এখন বোচাগঞ্জের নিম্ন ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বড় ভরসাস্থল হয়ে উঠেছে। শীত যত বাড়ছে, ততই বাড়ছে গরম কাপড়ের চাহিদা। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগই হতে পারে মানবিকতার সবচেয়ে বড় উষ্ণতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com