1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু
সংবাদ শিরোনাম:

বিচার ভুল বোঝায় আদালত কক্ষে বিষপান: নারী হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৮ বার ভিউ

জেলা প্রতিনিধি।
ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের আদেশ ভুলভাবে বুঝে এজলাসের ভেতরেই বিষপান করেছেন তারাভানু (৩৫) নামে এক নারী। বুধবার (২৪ জুন) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
আদালত অঙ্গন থেকে জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা ইউনিয়নের বাসিন্দা তারাভানু তার স্বামী বাহার উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে যৌতুক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার চার্জ গঠনের শুনানি শেষে আদালত তার স্বামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং অপর দুই আসামিকে অব্যাহতি দেন।
তবে আদালতের আদেশ ভুলভাবে অনুধাবন করে তারাভানু মনে করেন, তার স্বামীকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ভুল ধারণা থেকেই তিনি ক্ষোভ ও হতাশায় আদালত কক্ষেই নিজের ব্যাগে থাকা তরল বিষ জাতীয় পদার্থ পান করেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, সাংবাদিক ও আদালত সংশ্লিষ্টরা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তারাভানুর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনাটি আদালত চত্বরে চরম চাঞ্চল্যের সৃষ্টি করে। সংশ্লিষ্টরা বলছেন, বিচারিক আদেশ সঠিকভাবে বোঝা ও ব্যাখ্যা না হওয়ার কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com