1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় বাসের চাপায় ঝরলো হাফেজ ছাত্রের প্রান।

  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাতনামা বাসের চাপায় এক হাফেজি মাদ্রাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর অটো রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (১৮)। তিনি ওই ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন খানের ছেলে। সাইফুল ইসলাম নাওভাঙ্গা দাখিল মাদ্রাসার হাফেজ ও চলতি বছরের দাখিল পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সাইফুল ইসলাম পাখিমারা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কুয়াকাটা থেকে বরিশালগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কলাপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com