
হাসান হৃদয়, দৈনিক
দক্ষিণের অপরাধ সংবাদ
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, সকাল ১১:০০ ঘটিকায় ভোলা জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের মতামত এবং পুলিশের নিকট তাদের প্রত্যাশার কথা বলেন। পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জেলা পুলিশের গৃহীত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত সকলের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সহিত বিবেচনায় রাখার বিষয়ে সবাইকে অবহিত করেন। এসময় তিনি আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply