1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

‎বিএনপি ক্ষমতায় এলে দেশে আর কোনো মায়ের বুক খালি হবে না—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী
প্রতিনিধি: ইস্টাফ রিপোর্টার্স

‎তিনি বলেন, গত ১৬ বছরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টীম রোলার চালানো হয়েছে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় দেশে-বিদেশে দোয়া করা হচ্ছে। আমি নিজেও আট শতবার বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিয়েছি।

‎আগামী সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই ধানের শীষকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে জনগণের সমর্থন আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব মিয়া, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক, মো. মিজানুর রহমান, সাইদুর রহমান খান, জাকির আলম মিলন, মাইনুল হাসান সোহেল, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইছা শরীফসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎পথসভা শেষে  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জৈনপুরী আলা হযরত পীর সাহেব এর লেবুখালিস্থ খানকায় গিয়ে পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ইজাজ আহমেদ সিদ্দিকী রহমতুল্লাহকে নিয়ে আলতাফ হোসেন চৌধুরী বিশেষ দোয়া মোনাজাত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com