
এম মনিরুল ইসলাম
শ্যামনগর থেকে ফিরে।
সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরের বনাঞ্চল এলাকায় মানবিক কর্মকাণ্ড,খেলাধুলা ও মসজিদ মাদ্রাসায় সহযোগিতার মাধ্যমে,শ্যামনগরের জন সেবায় নতুন মুখ হিসেবে আলোড়ন সৃষ্টি করেছেন,বিশিষ্ট শিক্ষানুরাগী মোল্লা জাহাঙ্গীর আলম।
জানা যায,৫ই আগস্টের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে অনন্য ভূমিকা রেখেছেন তিনি। তারুণ্যের অহংকার শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজের সাবেক বিপ্লবী ছাত্রনেতা, জাহাঙ্গীর আলম। বুড়িগোয়ালিনী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের আস্থাভাজন ব্যক্তিত্ব।
দক্ষিণ বঙ্গের শেষ প্রান্তে অবস্থিত শ্যামনগর জনপদে,দাঁড়িপাল্লার ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে,মেরুকরণে এই তরুণ জননেতা।
“মাদককে না বলি খেলাধুলায় জীবন গড়ি”প্রতিপাদ্য সামনে রেখে কয়েক দল বাচ্চাদের মধ্যে ফুটবল খেলার সামগ্রী সম্প্রতি বিতরণ করা হয়েছে।অভুক্তদের আহার, বাচ্চাদের স্নেহ বড়দের সম্মান তথা ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে,জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শ্যামনগরের রূপকার,গাজী নজরুল ইসলামের পক্ষে পোস্টার লিফলেট বিতরণ ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে, ব্যাপক গণসংযোগ করে চলেছেন। যা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। তরুণ এই উদীয়মান জননেতা বলেন,সুযোগ পেলে বুড়িগোয়ালিনী ইউনিয়ন বাসি তথা অবহেলিত শ্যামনগর জনপদের জন্য অনেক কিছু করতে চাই।অসহায় নিরীহ জনতার জন্য অনেক স্বপ্ন দেখেছি।শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি।সর্বোপরি ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে, দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন দেয়ার বিকল্প নেই। তিনি পরিশেষে বলেন, সকল ধর্ম বর্ণ শ্রেণীভেদে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করলে,বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাস্তবায়ন হওয়া সম্ভব।
Leave a Reply