1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া জেলা শিল্পকলা হলে কৃষক সংগ্রাম সমিতির ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

আবুল কাশেম সভাপতি,মোকতারুল ইসলাম সাধারণ সম্পাদ
কৃষক সংগ্রাম সমিতির ১০ম জেলা সম্মেলনের মাধ্যমে কুষ্টিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি হল রুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে আবুল কাশেমকে সভাপতি, মোকতারুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং হারুন উর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনসুর হাবিব। শুরুতে সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কৃষক নেতা শাহজাহান কবির। তিনি বলেন,বাংলাদেশে ভূমিহীন ও দরিদ্র কৃষকের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে। কিন্তু কৃষক তার উৎপাদনের ন্যায্য মূল্য পাচ্ছে না,লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী চক্র।
তিনি আরও বলেন,বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে জড়িয়ে ফেলার নানা উদ্যোগ চলছে। কৃষক-শ্রমিক-জনগণের অধিকার রক্ষায় সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামকে জোরদার করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বি এম শামিমুল হক,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা থেকে আগত অতিথিরা। শুভেচ্ছা বক্তব্য দেন ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক,পাবনা জেলা সভাপতি সাইদার রহমান,মেহেরপুর জেলা এনডিএফের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং কুষ্টিয়া জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সোলায়মান পারভেজ।সম্মেলনে বিগত কমিটির কর্মকাণ্ডের লিখিত প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মোকতারুল ইসলাম মুক্তি।
সম্মেলন শেষে লাল পতাকা মিছিল বের হয়ে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত ২১ সদস্যের কুষ্টিয়া জেলা কমিটিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বি এম শামিমুল হক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com